তারেক রহমানকে দণ্ডাদেশ দেয়ার প্রতিবাদে বগুড়ায় হরতাল

বগুড়া প্রতিনিধি : বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে ৭ বছরের কারাদণ্ডাদেশ দেয়ার প্রতিবাদে সোমবার বগুড়া জেলায় বিএনপির ডাকে অর্ধদিবস হরতাল পালিত হয়েছে। এতে কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

সকাল ৯টায়  হরতালের সমর্থনে জেলা বিএনপি কার্যালয় থেকে জেলা সভাপতি ভিপি সাইফুল ইসলামের নেতৃত্বে একটি মিছিল বের হয়। মিছিলটি সামনে কিছুদূর এগিয়ে গেলে পুলিশ বেরিকেড দিয়ে থামিয়ে দেয়। এরপর সেখানেই সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে জেলা সভাপতি ভিপি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন, উপদেষ্টা মুক্তিযোদ্ধা মোঃ শোকরানা সহ দলের নেতৃবৃন্দ বক্তব্য দেন।

এ বিভাগের আরও খবর

Comments are closed.