বাস খাদে পড়ে আহত ৩০

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের ধুলিয়াখালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে পড়ে মহিলাসহ কমপক্ষে ৩০ জন আহত হয়েছে। আজ (২৫ জুলাই) সোমবার বিকেল ৪টার দিকে জেলার ধুলিয়াল টু পাইকপাড়া সড়কের আমতলী ভূমি অফিসের সামনে এ ঘটনাটি ঘটে। তাৎক্ষণিক আহতদের নাম পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী গোপায়া গ্রামের শেখ মনির উদ্দিন জানান, বিকেল ৪ টার দিকে শ্রীমঙ্গলগামী একটি লোকাল বাস যাত্রী নিয়ে যাওয়ার পথে ধুলিয়াল পাইকপাড়া সড়কের মধ্যবর্তী আমতলী নামক স্থানে পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ ঘটনায় কমপক্ষে ত্রিশ জন আহত হয়েছে।

স্থানীয় লোকজন তাৎক্ষণিক তাদের উদ্ধার করে কয়েক জনকে ঢাকা, সিলেট ও হবিগঞ্জ হাসপাতালে প্রেরণ করেছে। খবর পেয়ে হবিগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালায়।

এ বিভাগের আরও খবর

Comments are closed.