ডাচ বাংলা চেম্বারের সভাপতির লাশ উদ্ধার

ঢাকা : নিখোঁজের তিনদিন পর ডাচ বাংলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি হাসান খালেদের লাশ উদ্ধার করা হয়েছে। আজ (২৬ জুলাই) মঙ্গলবার সকালে বুড়িগঙ্গার তীরে লাশ পাওয়া গেছে বলে জানিয়েছেন কেরানীগঞ্জ মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ মো. ফেরদৌস হাসান।

ফেরদৌস বলেন, মরদেহের সঙ্গে থাকা ভিজিটিং কার্ড থেকে ধারণা করা হচ্ছে এটি হাসান খালেদের লাশ। তার পরিবারকে খবর দেয়া হয়েছে। তারা এলে বিষয়টি নিশ্চিত হওয়া যায়।

পরিবার জানায় গেল শনিবার নিজ বাসা থেকে ওষধ কেনার জন্য ঘর থেকে বাহির হলে তার আর খোঁজ পাওয়া যায় না। রোববার রাজধানীর ধানমন্ডি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন তার শ্যালক শরিফুল আলম।

এ বিভাগের আরও খবর

Comments are closed.