অনলাইন ডেস্ক : জঙ্গি অভিযোগে ইডেন মহিলা কলেজের পাঁচ ছাত্রীর রিমাণ্ড মঞ্জুর করেছেন আদালত। আজ (২৬ জুলাই) মঙ্গলবার ঢাকার মহানগর আদালতে লালবাগ থানার উপপরিদর্শক মিজানুর রহমান গ্রেফতারকৃত ছাত্রীদের জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে মহানগর হাকিম সত্যব্রত শিকদার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত সোমবার ইডেন কলেজের হোস্টেল থেকে জঙ্গিযোগের অভিযোগে পাঁচ ছাত্রীকে আটক করে পুলিশ। পরে তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা করেন লালবাগ থানার উপপরিদর্শক মিজানুর রহমান।
আটক ছাত্রীরা হলেন ইডেন কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্রী মোসাম্মত উম্মে সালমা রুমা (২৩), রসায়ন বিভাগের ছাত্রী সাবিহা আফরিন সীমা (২৩), সমাজকর্ম বিভাগের ছাত্রী মাকসুদা খাতুন (২২), ইংরেজি বিভাগের ছাত্রী নাসরিন সুলতানা (২৪) এবং ইসলামিক স্টাডিজ বিভাগের ছাত্রী ফৌজি আক্তার (২২)।
উপপরিদর্শক রাকিবুল আলম বলেন, আসামিরা প্রত্যেকেই ইসলামী ছাত্রী সংস্থার সদস্য। তাদের কাছ থেকে জিহাদি বই উদ্ধার করা হয়েছে। মামলার বাদী জানিয়েছন, তারা সাম্প্রতিক বিভিন্ন জঙ্গি তৎপরতার সমর্থনে কাজ করছেন বলে অভিযোগ রয়েছে।

Comments are closed.