চট্টগ্রাম : আকবরশাহ থানার অফিসার ইনর্চাজ সদীপ কুমার দাশ, পিপিএম এর নেতৃত্ত্বে গোপন সংবাদের ভিত্তিতে অফিসার ও ফোর্সসহ গত ২৫ জুলাই রাত ৯.৩৫ ঘটিকার সময় আকবরশাহ থানাধীন বাগান বাড়ি রোডস্থ মোস্তফা হাকিম ভ্যালীর সীমানার প্রাচীরের বাহিরে পাকা রাস্তার উপর হতে একটি দেশীয় তৈরী একনলা বন্ধুক ও ২টি কার্তুজসহ মোঃ ইসমাঈল (২৪) গ্রেফতার করা হয়। তার পিতা- খায়েজ আহম্মদ প্রঃ খাজা মইনুদ্দিন প্রঃ খাজা আহম্মদ, সাং- বামনসুন্দর দারোগার হাট, নুর বকশ মিজী বাড়ী, ৭নং কাটাছড়া ইউনিয়ন, থানা- মিরসরাই, জেলা- চট্টগ্রাম। বর্তমানে- বিশ্বব্যাংক কৈবল্যধাম আবাসিক এলাকা, ব্লক – এইচ, মেডিকেলের পিছনে ইব্রাহিমের ভাড়াটিয়া, থানা- আকবরশাহ, জেলা- চট্টগ্রাম।
এ বিভাগের আরও খবর

Comments are closed.