আর্জেন্টিনার জাতীয় জার্সিতে ফিরছেন না মেসি?

খেলাধুলা : আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেন আর্জেন্টনার প্রাণভোমরা লিওনেল মেসি। আর্জেন্টাইন এই গ্রেটকে ফেরানোর জন্য রাস্তায় পর্যন্ত নেমেছেন সমর্থকরা। গুঞ্জন উঠেছিল আগামী সেম্টেম্বরে বিশ্বকাপ বাছাইপর্বে ভেনিজুয়েলা বা উরুগুয়ের ম্যাচে মাঠে নামবেন মেসি। তবে সকল জল্পনায় পানি ঢেলে দিল মেসির পরিবার। বার্সা তারকার পরিবারের এক সদস্য জানিয়ে দিলেন, আর্জেন্টিনার জার্সি গায়ে আর মাঠে নামবেন না মেসি।

গোল ডট কমের খবরে বলা হয়, মেসির পরিবারের এক সদস্য জানিয়েছেন, মেসি আর জাতীয় দলের সদস্য নয়, আর তার ফেরার সম্ভাবনা নেই বললেই চলে। ধারণা করা হচ্ছিল আর্জেন্টিনার সাবেক কোচ মার্টিনোর পদত্যাগের পর নতুন কোচের নিয়োগের ব্যাপারে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন মেসি। তবে তার পরিবারের সেই সদস্য জানালেন, মেসি যেহেতু জাতীয় দলে নেই তাই কোচ নিয়োগ বা বরখাস্ত করার ক্ষমতা সে রাখে না।

আগামী ১ সেপ্টেম্বর মেন্দোজায় উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের প্রথম ম্যাচ খেলবে আর্জেন্টিনা। আর এর পাঁচদিন পর ভেনেজুয়েলার বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে মাঠে নামবে আর্জেন্টিনা।

সমর্থকরা আশা করছিলেন এই দুই ম্যাচের কোনো একটি দিয়ে আবার জাতীয় দলের ফিরবেন মেসি। শিগগিরই যে ফিরছেন না মেসি সেটি মোটামুটি নিশ্চিত।

তাহলে কি জাতীয় দলের জার্সিতে মেসিকে আর দেখা যাবে না?

এ বিভাগের আরও খবর

Comments are closed.