তথ্য ও প্রযুুক্তি : এই স্বর্ণযুগে ছবি তোলা আর শেয়ার করা সময়ের ব্যাপার মাত্র। এই জন্য নতুন সব সার্ভিস আর অ্যাপ আসছে প্রতিনিয়ত। কিন্তু সাড়া ফেলতে পারছে কয়টি? স্ন্যাপচ্যাট আর ইনস্টাগ্রামের পর বহুদিন মাথা তুলে দাঁড়াতে পারেনি আর কোন অ্যাপ।
তবে এবার এর ব্যতিক্রম প্রিজমা। এটি চালু হওয়ার পর থেকেই ঝড় তুলছে। রাশিয়া ও তার আশেপাশের দেশগুলোতে শুরুতে জনপ্রিয় হলেও খুব দ্রুত সেই হওয়া এসে লেগেছে বাংলাদেশে। সাধারণ মানুষের পাশাপাশি তারকারাও কাঁপছেন এই প্রিজমা জ্বরে। বলিউড, হলিউড থেকে শুরু করে বাংলাদেশের জনপ্রিয় টিভি অভিনেতা, কে নেই সেই দলে। সবাই মেতেছেন নিজেদের তোলা ছবি প্রিজমা দিয়ে শিল্পকর্মের রূপ দিতে।
কেন এই উন্মাদনা? নিশ্চয়ই এমন কিছু করছে প্রিজমা যা আগে কেউ করেনি। তবে চলুন জেনে নেই তার পিছনের কাহিনী।
রাশিয়ান প্রোগ্রামার আলেক্সেই মইসেনকভের তৈরি করা এই অ্যাপ আর দশটা ফিল্টার অ্যাপের মতো ছবির ওপরে একটা নির্ধারিত ফিল্টার সেঁটে দেয় না। কারণ ছবিটা প্রথমে আপলোড হয় প্রিজমার সার্ভারে, এরপর সেখানে নিউরাল নেটওয়ার্ক ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে ব্যবহারকারীর পছন্দ করা স্টাইল অনুযায়ী নতুন করে ছবিটিকে আঁকা হয়। অর্থাৎ, একজন শিল্পী ছবিটিকে দেখলে যেভাবে তার নিজের শৈল্পিক দৃষ্টিতে আঁকতেন, তেমনি প্রিজমার প্রত্যেকটি ফিল্টার একজন শিল্পীর ভূমিকায় কাজ করে থাকে। সে কারণেই অন্য অ্যাপের তুলনায় প্রিজমায় ফিল্টারটি বসতে কিছুটা সময় লাগে।

Comments are closed.