জুবায়ের সিদ্দিকী : খালি ফটোক তুলি কী হইবে? কহে না খায়া আছি, ভোকত প্যাট শুকি গেইছে? কিছু দেন! হামাক গুলা বাঁচান? বানভাসিদের চোখেমুখে এখন একটাই চাওয়া। পেটপুরে কিছু খেতে চান তারা। এবারের বন্যায় সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্ত হয়েছে কুড়িগ্রাম জেলা। আগ্রাসী বন্যায় ১৬টি জেলার ৫৯টি উপজেলা ক্ষতিগ্রস্ত হয়েছে।
জেলাগুলো হচ্ছে, সিরাজগঞ্জ, বগুড়া, কুড়িগ্রাম, নীলফামারী, গাইবান্ধা, লালমনিরহাট, সুনামগঞ্জ, জামালপুর, রাজবাড়ী, টাঙ্গাইল, মাদারীপুর, শরিয়তপুর, মানিকগঞ্জ ও রাজশাহী। এ পর্য্যন্ত এসব জেলায় বন্যায় ১৪ জনের মৃত্যু হয়েছে। এবং ৩ লাখ ৯৩ হাজার ৪৯৩টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। সরকারের পক্ষ থেকে যে ত্রান সহয়তা দেয়া হচ্ছে তা চাহিদার তুলনায় অপ্রতুল। আবার প্রত্যন্ত এলাকায় এখনও ত্রান পেঁছৌনি। স্থানীয় প্রশাসন মাঠে থাকলেও জনপ্রতিনিধি, ব্যক্তি প্রতিষ্ঠানকে এবার ত্রান তৎপরতায় তেমন একটা দেখা যাচ্ছেনা।

Comments are closed.