চোখের জল সামলাতে পারেননি সালমান

বিনোদন : সুপারস্টার অভিনেতা সালমান খান। শত শত মানুষের মধ্যেও কেঁদে উঠলেন তিনি। সচরাচর এমন আবেগঘন মুহূর্তে দেখা যায় না সালমানকে! গত শুক্রবারে মুম্বাইয়ের একটি হাসপাতালে মারা গেছেন বলিউডের বিখ্যাত নির্মাতা সুরজ বারজাত্যের কাজিন ও রাজশ্রী মিডিয়া হাউসের প্রধান রজত বারজাত্য। তার মৃত্যুর পর পুরো বলিউজুড়ে শোকের ছায়া।তিনি শুধু বলিউডের একজন প্রখ্যাত প্রযোজকই ছিলেন না, বরং সালমান খানের খুব কাছের একজন মানুষ ছিলেন।

ক্যান্সারে আক্রান্ত হয়ে সম্প্রতি রজত বারজাত্য ভর্তি হয়েছিলেন জসলক হাসপাতালে। কিছু দিন চিকিৎসার পর গত শুক্রবারে মারা যান তিনি। আর তার মৃত্যুতে সালমান রজতকে ভাই বলে সম্বোধন করে বলেছিলেন, শান্তিতে থাকো আমার ভাই।

আর ৩১ আগস্ট রোববার নিজেই হাজির হলেন বলিউডের মেধাবী মানুষ রজত বারজাত্যের মৃত্যুপরবর্তী প্রার্থনা অনুষ্ঠানে। আর সেখানে উপস্থিত হয়েই আবেগাপ্লুত হয়ে গেলেন সালমান খান। সুরজ বারজাত্যকে ধরে অঝোরে কাঁদতে থাকেন তিনি।

সালমান খানের এমন মূর্তি এর আগে খুব একটা চোখে পড়েনি কারো। তার কাছের মানুষেরা বলছেন, রজতের মৃত্যুতে সত্যিই সালমান ব্যথিত হয়েছেন। কারণ তার ক্যারিয়ারের শুরুর দিকে রজতের অবদান ছিল সবচেয়ে বেশি। বিশেষ করে সালমানের প্রথম হিট সিনেমা ‘মেনে পেয়ার কিয়া’র প্রযোজক ছিলেন রজত। যে ছবিটির পরিচালনার মাধ্যমে সুরজ বারজাত্যের সাথে জুটি বাঁধেন সালমান। তাছাড়া এই ছবিটিই সালমানকে নায়ক হিসেবে বলিউডে প্রবেশাধিকার দেয়!

এ বিভাগের আরও খবর

Comments are closed.