বিনোদন : আনুশকা শর্মা ও ক্রিকেটার বিরাট কোহলির প্রেমের কথা সবারই জানা। আনুশকার কাছাকাছি থাকার জন্য ৩৪ কোটি টাকা দিয়ে ফ্ল্যাটও কিনে ফেলেছেন বিরাট! এসব খবরও রটেছে অনেক আগে। কিন্তু এবার জানা গেছে আরো চমকপ্রদ এক খবর। বিরাটের সঙ্গে প্রেমের সম্পর্কের আগে আনুশকা এবং সুরেশ রায়নাকে নিয়ে প্রেম গুঞ্জন ছিল। তবে এটা নাকি নিছক ধামাচাপা ছিল- দাবি ভারতীয় একটি গণমাধ্যমের।
ভারতীয় ওই গণমাধ্যমটি আরো জানায়, বলিউডে কান পাতলেই শোনা যায়, বিদেশে গিয়ে অনুশকার সঙ্গে রায়নার পরিচয় হয়, তারপর প্রেম। আর তখনই দুজনের মধ্যে বন্ধুত্ব তৈরি হয়। এরপর নাকি আনুশকা এবং সুরেশ রায়নাকে বেশ কয়েকবার একসঙ্গে রেস্তোরাঁতেও দেখা গেছে। এমনকি তারা বেশ অন্তরঙ্গ হয়েও ঘুরেছেন কিছু জায়গায়। নানা কারণে সে সম্পর্কে ছন্দপতন ঘটে।
