খেলাধুলা : ব্রাজিলের রিও অলিম্পিকসের আর্চারি বিভাগে বাংলাদেশের প্রমীলা তীরন্দাজ শ্যামলী রায় র্যাঙ্কিং -এ এগারো জনকে পেছনে ফেলে ৫৩তম অবস্থান নিশ্চিত করেছেন। গেমসের উদ্বোধনী অনুষ্ঠানের আগেই আর্চারিতে মেয়েদের ব্যক্তিগত র্যাঙ্কিং রাউন্ডের প্রতিদ্বন্দ্বিতায় নামতে হয় শ্যামলী রায়কে। সেখানে ৫৩ অবস্থানে থাকা মিস রায়ের স্কোর ৬০০।
বিবিসির খবরে জানানো হয়েছে, এই পর্বের নাম র্যাঙ্কিং রাউন্ড। এখানে র্যাংকিং-এ থাকা ৬৪ জনের মধ্য থেকে কোয়ালিফাই হবেন ৩২ জন। বুধবার ‘রাউন্ড অব থার্টি টু’ অর্থাৎ বত্রিশে ওঠার লক্ষ্যে এলিমিনেশনস রাউন্ডে প্রতিদ্বন্দ্বীতা করবেন শ্যামলী। সেরা বত্রিশ জনকে নিয়ে আবার প্রতিযোগিতার মাধ্যমে টিকে থাকতে হবে ১৬ জনকে। সেই ষোলো জনকে নিয়ে শুরু হবে কোয়ার্টার ফাইনাল।
এবারই প্রথমবার অলিম্পিকে খেলতে গেলেন শ্যামলী। ওয়াইল্ড কার্ডের মাধ্যমে নির্বাচিত হয়েছিলেন তিনি।
