জুবায়ের সিদ্দিকী : জোয়ারের পানিতে ভাসছে খাতুনগঞ্জ, চাকতাই, আগ্রাবাদ ও হালিশহর। খাল খনন না করা, নদী ড্রেজিং না করা ও চাক্তাই খাল ও মহেষখালের মুখে সুইচ গেইট না থাকায় কোন সময়ে বৃষ্টিতে বা কোন দিন সকাল-বিকাল জোয়ারের পানিতে ভাসছে চট্টগ্রামে প্রধান বাণিজ্য কেন্দ্র ও প্রধান বাণিজ্যিক এলাকাসহ আবাসিক এলাকা, লোকালয় ও জনপদ। যেন দেখার কেউ নেই।
বর্তমানে খাতুনগঞ্জ ও চাক্তাইতে প্রতিদিন জোয়ারের পানিতে ডুবছে। নষ্ট হচ্ছে কোটি কোটি টাকার মালামাল। আগ্রাবাদ এক্সেস রোড, হালিশহর, সিডিএ আবাসিক এলাকার চিত্র একইরকম। বেপারী পাড়ার অবস্থাও লাজুক। দূর্ভোগ ও দূগর্তিতে আছেন দিনমজুর থেকে কোটিপতি। জরুরী ভিত্তিতে প্রয়োজন সুইচগেইট। জনপদ থেকে লোকালয় প্রতিদিন দুইবার প্রচন্ড রোদের মধ্য হাটু পানিতে ডুবে যাচ্ছে চট্টগ্রামের সবচেয়ে বড় ব্যবসা কেন্দ্র খাতুনগঞ্জ ও চাকতাই। জনপ্রতিনিধিদের আশ্বাস বা বাণী কোন কিছুই দৃশ্যমান নই। নগরীর গ্রীনসিটি এখন ওয়াটার সিটিতে পরিণত হয়েছে।
