দিলীপ তালুকদারঃ বিএনপির নবগঠিত জাতীয় কার্যনির্বাহী কমিটিতে বেশ কয়জন শিল্পী খেলোয়াড়কে অন্তর্ভুক্ত করেছেন।নতুন কমিটিতে বরেন্য সুরকার ও গীতিকার গাজী মাজহারুল আনোয়ার,তিনি বিগত কমিটিতে সংস্কৃতিবিষয়ক সম্পাদক ছিলেন।আরো যারা নতুন কমিটিতে অন্তর্ভুক্ত হয়েছেন তাদের মধ্যে রয়েছেন নায়ক আশরাফ উদ্ধিন আহমদ উজ্জ্বল,হেলাল খান,কন্ঠশিল্পি বেবী নাজনীন,রিজিয়া পারভিন,মনির খান,অভিনেতা বাবুল আহমেদ,সংগঠক ওবায়দুর রহমান চন্দন।
নায়ক উজ্জ্বলকে সংস্কৃতি বিষয়ক সম্পাদক বেবী নাজনীনকে সহ আন্তর্জাতিক সম্পাদক,মনির খানকে সহ-সংস্কৃতি বিষয়ক সম্পাদক,ফুটবলার আমিনুল হককে ক্রীড়া সম্পাদক ও বাদ বাকীদের জাতীয় কার্যনির্বাহী কমিটির সাধরণ সদস্য করা হয়েছে।এদের মধ্যে গাজী মাজহারুল আনোয়ার স্বাধীনতা,দেশপ্রেম নিয়ে অসংখ্য কালজয়ী গানের শ্রষ্টা।তিনি চলচিত্ত্র পরিচালক,গীতিকার ও সুরকার ২০০২ সালে একুশে পদক লাভ করেন। নানা কারণে বহুল আলোচিত ও সমালোচিত শিল্পী আসিফ আকবরের বর্তমান কমিটিতে স্থান হয়নি।
