ষ্টাফ রিপোর্টার : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সভাপতি পক্ষের নেতাকর্মীদের মারধরের শিকার হয়েছেন এক সাংবাদিক। রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কলা ও মানববিদ্যা অন্নুষদের ঝুপড়ীতে এ ঘটনা ঘটে। রকিব কামাল দৈনিক মানবকন্ঠের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি ও বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সদস্য। এ ব্যাপারে হাটহাজারী থানায় অভিযোগ করা হয়েছে। প্রক্টর বলেছেন, তদন্ত করে এ ঘটনার সাথে জড়িত ছাত্রদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
এ বিভাগের আরও খবর
