আন্তর্জাতিক ডেস্ক : স্বাধীনতা দিবসের ভাষণে পাকিস্তানকে কড়া ভাষায় আক্রমণ করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশের ৫৯তম স্বাধীনতা দিবসে দিল্লির লাল কেল্লায় দীর্ঘ বক্তৃতায় বেলুচিস্তান ও পাকিস্তান শাসিত কাশ্মিরে মানবাধিকার লঙ্ঘনেরও তীব্র নিন্দা জানান মোদী।
বক্তৃতায় মোদী বলেন, ‘বেলুচিস্তান ও কাশ্মিরের নির্যাতিত মানুষ তাদের দুঃখের কথা প্রকাশ করার জন্য আমাকে ধন্যবাদ জানিয়েছেন।’ কাশ্মিরে চলমান সহিংসতায় ইন্ধন দেয়া বন্ধ না করলে সন্ত্রাসবিরোধী যুদ্ধে পাকিস্তানের কুকর্মের কথা ফাঁস করে দেয়ারও হুমকি দেন মোদী।
পেশোয়ারে সেনাবাহিনী পরিচালিত স্কুলে তালেবানের হামলায় ১৩০ জন স্কুল ছাত্র নিহত হওয়ার কথা স্মরণ করে মোদী বলেন, পাকিস্তানের দুঃখে দিনে তখন ভারতও কেঁদেছিল। অথচ যে সন্ত্রাসীরা ভারতে হামলা চালায় পাকিস্তান তাদের মহিমান্বিত করে।
সূত্র: এনডিটিভি
