চট্টগ্রাম অফিস : ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের ত্রান ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক, ফটিকছড়ি উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি, জাফতনগর ইউনিয়নের সাবেক একাধিকবারের জননন্দিত চেয়ারম্যান নাজিম উদ্দিন নাজু গত ১৪ আগষ্ট ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থান ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তিনি বিএনপি-জামায়াত জোট সরকার ও ওয়ান ইলেভেনে মামলা, হামলা, জেল-জুলুম ও হয়রানীর শিকার হন।
আজন্মকাল বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক সাবেক চেয়ারম্যান নাজিম উদ্দিন নাজুকে সদ্য সমাপ্ত ইউপি নির্বাচনে তাকে প্রার্থী হিসেবে মনোনয়ন না দিয়ে নতুন একজনকে প্রার্থী করায় তিনি মানসিকভাবে ভেঙ্গে পড়েন। একজন ত্যাগী ও পরীক্ষিত নেতার প্রতি দলের কিছু নেতৃবৃন্দের এই আচরনে এলাকার নেতাকর্মীরাও হতাশ হন।
যার ধারাবাহিকতায় তিনি অসুস্থ হয়ে পড়েন। মরহুমের মৃত্যুতে বঙ্গবন্ধু পরিষদ সেন্ট্রাল কাউন্সিল, বঙ্গবন্ধু পরিষদ চট্টগ্রাম মহানগর কমিটির সভাপতি, ফটিকছড়ির কৃতি সন্তান ও উত্তর জেলা আওয়ামী লীগ নেতা ড. মাহমদু হাসান, আবুধাবী বঙ্গবন্ধু পরিষদ, কাতার বঙ্গবন্ধু পরিষদ, কুয়েত বঙ্গবন্ধু পরিষদ, ওমান বঙ্গবন্ধু পরিষদ, বাহরাইন বঙ্গবন্ধু পরিষদ, সৌদি আরব, আজমান, সারজা সহ বিভিন্ন বঙ্গবন্ধু পরিষদ নেতারা, বঙ্গবন্ধু স্মৃতি সংসদ আমিরাত কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন। বঙ্গবন্ধু পরিষদ দুবাই কেন্দ্রীয় কমিটির সভাপতি ও আজকের সুর্যোদয়ের আন্তর্জাতিক সমন্বয়কারী মহিউদ্দিন মহিনের বড়ভাই সাবেক চেয়ারম্যান নাজিম উদ্দিন নাজুর মৃত্যুতে আজকের সুর্যোদয়ের প্রধান সম্পাদক খোন্দকার মোজাম্মেল হক, সহকারী সম্পাদক জুবায়ের সিদ্দিকী, জেনারেল ম্যানেজার খোন্দকার বেলায়েত হোসেন, ষ্টাফ রিপোর্টার গোলাম শরীফ টিটু, গোলম সরওয়ার, দিলীপ তালুকদার, ফটিকছড়ি প্রতিনিধি ও ফটিকছড়ি প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীর উদ্দিন মাহমুদ প্রমুখ শোক প্রকাশ করে পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান।
