বিনোদন : হঠাৎ হঠাৎ করে রাজপথে সাইকেলে চড়ে বের হন সালমান খান। স্বাধীনতা দিবসের দিন (১৫ আগস্ট) সকাল বেলায়ও করেছিলেন এমন কাজ। মুম্বাই শহরের বান্দ্রা থেকে ওর্লির রোডে হঠাৎ সাইকেল চালানোর ঘটনায় বেশ বিপাকে পড়েন সেখানকার জনসাধারণ।
কারণ বলিউডের হার্টথ্রব এই নায়ক যখন রাস্তায় সাইকেল চালাচ্ছেন তাকে তো আর একা ছেড়ে দেওয়া যায় না! তাই সালমানের পাশে সাইকেলের পাশাপাশি মোটরসাইকেলে এবং গাড়ি নিয়ে যাচ্ছিলেন তারই নিরাপত্তারক্ষীরা।
সালমানের কাছে যাতে কোনো সাধারণ মানুষ বা গাড়ি পৌঁছতে না পারে তার জন্য সদা সতর্ক ছিলেন তারা। নানা চেষ্টার মাধ্যমে তারা পথ চলতি গাড়িগুলোকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করছিলেন। বজরঙ্গী ভাইজান যখন রাস্তাজুড়ে সাইকেল চালাচ্ছেন তখন পথ ঘেষে গাড়িগুলো একে একে বেরিয়ে যাচ্ছিল। এতে করে মুম্বাই শহরের রাস্তায় সকালে বেরিয়ে পড়া কর্মজীবী মানুষগুলো বেশ বিপাকে পড়ে- দাবী করেছে কলকাতার একটি গণমাধ্যম।
