ঢাকায় যুবকের গলাকাটা লাশ উদ্ধার

0

সিটিনিউজবিডি : ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ ২০ আগষ্ট শনিবার সকালে বাবু রায়পাড়া এলাকায় মো. আমিনুল ইসলামের (৪২) লাশ পাওয়া যায়। আমিনুল বরিশালের মুলাদী উপজেলার গোলুইডাঙ্গার আবুল হোসেনের ছেলে। তিনি থাকতেন রাজধানীর মুরাদপুর মাদ্রাসা রোডে।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার এসআই শরীফুল ইসলাম বলেন, সকাল সাড়ে ৯টার দিকে বাবু রায়পাড়ার পাকা রাস্তায় তার লাশ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। গলাকাটা ওই ব্যক্তির শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্নও রয়েছে। ওসি জানান, লাশ ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পূর্ব শত্রুতার জেরে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.