সিটিনিউজবিডি : প্রবর্তক স্কুল এন্ড কলেজে জঙ্গীবাদ, ইভটিজিং ও সচেতনতামূলক সভা আজ ২১ আগষ্ট রবিবার সকালে অনুষ্ঠিত হয়। অধ্যক্ষ জনাব সৃষ্টি ব্রত পাল এর সভাপতিত্বে জঙ্গীবাদ, ইভটিজিং, মাদক বিরোধী সচেতনতামূলক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ ইকবাল বাহার, পিপিএম।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ কমিশনার ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে জঙ্গীবাদ, ইভটিজিং, মাদক বিরোধী বিষয়ে দিক নির্দেশনা মূলক গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন। তিনি ছাত্র ছাত্রীদের বয়োজ্যেষ্ঠদের সম্মান করার উপদেশ দিয়ে বলেন, যারা বয়োজ্যেষ্ঠদের সম্মান করে তারা কখনো বড়দের সামনে অপরাধ করতে পারে না এবং ধর্মীয় মূল্যবোধ মানুষকে অপরাধ হতে দূরে রাখে। মাদক’কে চিরজীবনের জন্য “না” বলার পরামর্শ প্রদান করেন। মাদক মানুষকে সুস্থ্য রাখতে পারে না। মাদকাসক্ত লোক দেশের উপকারে আসে না। তাই মাদক ব্যবসায়ীদের চিহ্নিত করে সংশ্লিষ্ট জোনের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তথ্য দেওয়ার জন্য অভিভাবক ও ছাত্র ছাত্রীদের আহ্বান করেন। নারীর ক্ষমতায়ন প্রসঙ্গে ছাত্রীদের’কে বলেন পরিবারের যে কোন সিদ্ধান্তে অংশগ্রহণ করার পরামর্শ প্রদান করেন। ইভটিজারদের বিরুদ্ধে মনে সাহস নিয়ে প্রতিবাদ এবং সোচ্চার হওয়ার জন্য পরামর্শ প্রদান করেন।
উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) দেবদাস ভট্টাচার্য্য। উপ-পুলিশ কমিশনার (উত্তর) জনাব মোঃ ওয়ারীশ, পাঁচলাইশ থানার অফিসার ইনচার্জ জনাব মহিউদ্দিন মাহমুদ’সহ আরো অন্যান্য গণ্যমান্য।
