জুবায়ের সিদ্দিকী : টানা বর্ষণে মহানগরীর প্রায় এলাকা তলিয়ে যায়। গতকাল হাঁটু থেকে কোমর পানিতে নিমজ্জিত হয় এসব এলাকা। বিপর্যস্ত হয়ে পড়ে জনজীবন। ঘরবাড়ী ও ব্যবসা প্রতিষ্ঠানে বৃষ্টির পানি প্রবেশ করায় ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখিন হন জনগণ।
খাতুনগঞ্জ ও চাকতাই থেকে দ্রুত পানি নামলেও আজ সোমবার সকাল পর্যন্ত বৃষ্টির পানি জমে ছিল সিডিএ আবাসিক এলাকা, বাংলাদেশ ব্যাংক কলোনী স্কুল, বেপারীপাড়া ও একসেস রোডে। নগরীতে এখন দ্রুত পানি নামতে পারছেনা।
ষোলশহর, বৃহত্তর বাকলিয়া, মুরাদপুর, কাতালগঞ্জ, কাপাসগোলা, চকবাজার, প্রবর্ত্তক মোড়সহ নগরীর বিভিন্ন এলাকা প্লাবিত হয়ে যায়। এভাবে নগরবাসীর চরম দুর্ভোগ হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নির্বিকার।
