নগরীর আগ্রাবাদে ট্রাফিক অফিসের সামনেই অবৈধ টেম্পু স্ট্যান্ড

0

স্টাফ রিপোর্টার : চট্টগ্রাম মহানগরীর আগ্রাবাদ বাণিজ্যিক এলাকায় পার্কিং ছাড়াই গড়ে উঠেছে লাকী প্লাজা ও সাউথল্যান্ড মার্কেট। এই ২টি মার্কেটের সামনে সব সময় যানজট লেগে থাকে। এসব মার্কেটের গাড়ী সড়কের ওপর পার্কি করা হয়। মার্কেটভিত্তিক যানজট নিরসনে ট্রাফিক বিভাগ কোন ভূমিকাই রাখতে পারছে না।

সানমার ওশান সিটি, পেনিসুলা ও ইউনেস্কো সিটি সেন্টারে বেজমেন্ট পার্কিং ব্যবস্থা থাকলেও গাড়ী থাকে হোটেল ও মার্কেটের সামনে।জিইসি এলাকা থেকে গোলপাহাড় মোড় পর্যন্ত যানজট লেগে থাকে। মেহেদীবাগ মোড়ে শেভরণের সামনে ও মক্কি মসজিদের সামনে যানজট লেগে থাকে।

অন্যদিকে আগ্রাবাদ বাদামতলী মোড়ে অবৈধভাবে গড়ে উঠা টেম্পু স্ট্যান্ড নগরবাসীর ভোগান্তির কারণ হলেও আগ্রাবাদ ট্রাফিক অফিসের সামনে দিনে ও রাতে অবৈধ টেম্পু স্ট্যান্ড ও ৭নং বাসের রাস্তাজুড়ে অবস্থান নেওয়ার দৃশ্য নগরবাসী প্রত্যক্ষ করলেও পুলিশ যেন দেখেও না দেখার ভান করছে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.