রাজধানীতে বিশ্বের সবচেয়ে পাতলা ল্যাপটপ উদ্বোধন

0

সিটিনিউজবিডি : বাংলাদেশের বাজার লক্ষ্য করে ১০ দশমিক ৪ মিলিমিটার পুরু ল্যাপটপ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছে হিউলেট প্যাকার্ড বা এইচপি। তাদের দাবি, ১৩ দশমিক ৩ ইঞ্চি মাপের এইচপি স্পেক্টরই বিশ্বের সবচেয়ে পাতলা ল্যাপটপ। ইতিমধ্যে এটি দেশের বাজারে চলে এসেছে। এর দাম ১ লাখ ৪৯ হাজার টাকা।

রাজধানীর একটি হোটেলে আজ ২২ আগষ্ট সোমবার ল্যাপটপটির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়। অনুষ্ঠানে পাতলা ল্যাপটপটি ছাড়াও আরও চারটি ল্যাপটপ অবমুক্ত করে এইচপি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এইচপি এশিয়া ইমার্জিং কান্ট্রিজের নোটবুক ক্যাটাগরি ম্যানেজার সামান্তা গৌ, ইমরুল হোসাইন ভূঁইয়াসহ দেশের এইচপির অনুমোদিত পরিবেশকেরা।
এইচপির পাতলা ল্যাপটপ স্পেক্টরের কাঠামো অ্যালুমিনিয়ামের। এর তলদেশ কার্বন ফাইবারের তৈরি হওয়ায় এটি খুব হালকা। ওজন মাত্র ১ দশমিক ১১ কিলোগ্রাম। এতে আছে ষষ্ঠ প্রজন্মের ইন্টেল কোর আই ৫ ও আই ৬ প্রসেসর, ৫১২ গিগাবাইট গতির পিসিআই এসএসডি এবং ৮ জিবি র‍্যাম। এর হাইব্রিড ব্যাটারি সর্বোচ্চ ৯ ঘণ্টা ব্যাকআপ দেবে।
অনুষ্ঠানে এইচপি স্পেক্টর ছাড়াও এইচপি এনভি, এইচপি প্যাভিলিয়ন ও এইচডি প্যাভেলিয়ন মডেলের ল্যাপটপও উদ্বোধন করা হয়। ল্যাপটপগুলোর অপারেটিং সিস্টেম জেনুইন উইন্ডোজ ১০।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.