চট্টগ্রামে গাড়ি চাপায় নিহত ১

0

সিটিনিউজবিডি : চট্টগ্রামের টোল রোডে ট্রেইলারের পেছনে কভার্ড ভ্যানের ধাক্কায় একজন নিহত ও দুইজন আহত হয়েছেন। আজ ২২ আগষ্ট সোমবার দুপুরে টোল রোডের হালিশহর থানা অংশে এ দুর্ঘটনা ঘটে বলে হালিশহর থানার এএসআই নবীর চন্দ্র ত্রিপুরা জানান।

নিহত ব্যক্তির নাম আরিফ (৪০) বলে জানালেও তার বিস্তারিত পরিচয় জানাতে পারেনি পুলিশ।

এএসআই নবীর চন্দ্র জানান, দুপুরে টোল রোডে রাস্তার ট্রেইলার দাঁড় করিয়ে গাড়ি মেরামতের কাজ করছিলেন আরিফ। এ সময় পেছন থেকে দ্রুতগতিতে আসা একটি কভার্ড ভ্যান ট্রেইলারটিকে ধাক্কা দিলে আরিফ তার নিজের এবং সামনে রাখা আরেকটি গাড়ির মাঝে চাপা পড়েন। এ সময় সেখানে থাকা আরও দুজন আহত হন।

তিনজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আরিফকে মৃত ঘোষণা করেন বরে মেডিকেল পুলিশ ফাঁড়ির নায়েক মো. হামিদ জানান।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.