আতংকিত হওয়ার কোন কারণ নেই

0

জুবায়ের সিদ্দিকী/গোলাম সরওয়ার : কর্ণফুলী নদীর দক্ষিণ পাড়ে আনোয়ারাতে রাষ্ট্রীয় মালিকানাধীন ডিএপি (ডাই এমোনিয়াম ফসফেট) সার কারখানার এমোনিয়া গ্যাস কন্টেইনারে লিকেজ হয়ে ওই কারখানাসহ আশপাশের এলাকার বাতাসে গ্যাস ছড়িয়ে পড়েছে। গতকাল সোমবার রাত পৌনে দশটার দিকে এ ঘটনা ঘটে। হঠাৎ বিকট শব্দে সেখানে আগুনের কুন্ডলী পাকিয়ে উত্তপ্ত দেখা যায়। বর্তমানে ৫৫ জনকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। চট্টগ্রাম সিভিল সার্জন বলেছেন, আতংকিত হওয়ার কোন কারণ নেই। এখনও গ্যাস নিয়ন্ত্রণে না আসলেও ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণে কাজ করছে। বাতাসে এই গ্যাস রাতে ছড়িয়ে পড়ে আগ্রাবাদ, হালিশহর, পতেঙ্গা এলাকায়। সকালেও এ রিপোর্ট লেখা পর্যন্ত গ্যাসের গন্ধ ছিল আগ্রাবাদ ও হালিশহরে। জনগণকে মাস্ক ব্যবহারের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞগণ।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.