সিটিনিউজবিডি : ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সিঙ্গাপুর থেকে আসা এক যাত্রীর দেহ তল্লাশি করে ২৩ কেজি সোনা উদ্ধার করেছেন কাস্টমস কর্মকর্তারা।
আতাউর রহমান নামের ওই যাত্রী অসুস্থতার ভান করে বিমানবন্দরে হুইল চেয়ার ব্যবহার করছিলেন বলে ঢাকা কাস্টমস হাউসের কমিশনার লুৎফর রহমান জানান।
তিনি বলেন, সিঙ্গাপুর থেকে এসকিউ ৪৪৬ ফ্লাইটে বুধবার রাত সাড়ে ১০টার দিকে শাহজালালে আসেন আতাউর। তার কোমরের বেল্ট ও শরীরের বিভিন্ন জায়গা তল্লাশি করে ২৩ কেজি সোনা উদ্ধার করা হয়, যার মধ্যে সোনার বার ও বিভিন্ন ধরনের অলঙ্কার রয়েছে।
এসব সোনার আনুমানিক বাজার মূল্য প্রায় ১২ কোটি টাকা বলে লুৎফর রহমান জানান।
