চট্টগ্রাম গণ জাগরণ মঞ্চের আনন্দ মিছিল

0

বাবর মুনাফ : মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতের কর্মপরিষদ সদস্য, যুদ্ধাপরাধী মীর কাসেম আলীর ফাঁসির রায় সুপ্রিম কোর্টের আপিল বিভাগ বহাল রাখায় নগরীতে আনন্দ মিছিল বের করেছে চট্টগ্রাম গণ জাগরণ মঞ্চ। সকাল সোয়া ১০ টার দিকে চেরাগী পাহাড় মোড় থেকে শুরু করে আনন্দ মিছিল নগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ডালিম হোটেলের সামনে গিয়ে শেষ হয়। মিছিলে যুদ্ধাপরাধীদের ফাঁসির রায় দ্রুত কার্যকরের দাবীতে বিভিন্ন শ্লোগান দেওয়া হয়। মিছিলে গণ জাগরণ মঞ্চের সমন্বয়ক শরীফ চৌহান, সদস্য সচিব চন্দন দাসসহ অন্যান্য নেতৃবৃন্দ অংশ নেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.