ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রামে চসিক মেয়র

0

এস কফিল : ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম অবহিত করণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন বলেছেন, নগরীর নি:স্ব ও দরিদ্র জনগোষ্ঠীর উন্নয়নে চট্টগ্রাম সিটি কর্পোরেশন কাজ করছে। পাশাপাশি ব্র্যাকের মত অসংখ্য এনজিও প্রতিষ্ঠানও এ বিষয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশন, বেসরকারী সংস্থা এবং বিভিন্ন দাতা সংস্থার সমন্বিত উদ্যোগে দরিদ্র জনগোষ্ঠীর ভাগ্যের উন্নয়নে কর্মপরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করবে।

তিনি বলেন, জনগনের সক্ষমতা বৃদ্ধি পেলে নগরায়ন কার্যক্রম তরান্বিত হবে। মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সেবাধর্মী কার্যক্রমের চিত্র তুলে ধরে বলেন, সিটি কর্পোরেশন শিক্ষা ও স্বাস্থ্য খাতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে- যা অন্য কোন সিটি কর্পোরেশন করে না। তিনি মাদক বিক্রয় এবং ব্যবহার সম্পর্কে বলেন, এ মাদকের কারণে দেশের বিশাল একটি জনগোষ্ঠী বিপদগামী হচ্ছে। মাদক নিয়ন্ত্রনে এনজিও প্রতিষ্ঠানগুলো দায়িত্ব পালন করলে তা অনেকাংশে নিয়ন্ত্রন করা সম্ভব হবে। ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম অবহিত করণ উপলক্ষে ২৯ আগষ্ট ২০১৬ খ্রি. সোমবার, দুপুরে নগর ভবনে কে বি আবদুচ ছত্তার মিলনায়তনে ব্র্যাক আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল হোসেন।

এতে অতিথির বক্তব্য রাখেন ব্র্যাকের পরিচালক কে এ এম মোরশেদ, প্রোগ্রাম ম্যানেজার তামজিদুল ইসলাম প্রকল্পের বিষয়ে তথ্য চিত্র তুলে ধরেন। এ ছাড়াও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কাউন্সিলর তারেক সোলায়মান সেলিম, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর আফরোজা কালাম, বিবিএফ’র নির্বাহী পরিচালক উৎপল বড়–য়া, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী, ব্র্যাকের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার আহমাদ এফ বাকী, তামজিদুল ইসলাম, আরসি মো. আবদুল মজিদ, শামীম আল মামুন, প্রমুখ।

অবহিত করণ এ অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র, কাউন্সিলর, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর, বিভিন্ন এনজিও প্রতিষ্ঠানের প্রতিনিধি সহ বিভিন্ন শ্রেণি ও পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম অবহিত করণ অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করা হয়। অবহিত করণ অনুষ্ঠানে ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রামের লক্ষ্য, উদ্দেশ্য, প্রকল্পের মূল উপাদান এবং প্রকল্প কর্ম এলাকার বিস্তারিত তথ্য উপস্থিাপন করা হয়।

সভায় উল্লেখ করা হয়-

বাংলাদেশে দ্রুত হারে নগরায়ন ঘটছে, ফলে অপরিকল্পিত, সমন্বয়হীনতা, দারিদ্রতা ও বৈষম্য বাড়ছে। ৫ লক্ষ দরিদ্র জনগোষ্ঠীর দারিদ্রতা দূরীকরণের মাধ্যমে জীবন মানের উন্নয়ন সাধনের লক্ষ্যে দরিদ্র মানুষের মানসম্মত সেবা নিশ্চিত, সমন্বিত-জবাবদিহিমূলক ও দরিদ্র বান্ধব নগর ব্যবস্থাপনা এবং পরিকল্পনা প্রণয়নে সহায়তা এবং দরিদ্র জনগোষ্ঠীকে সংগঠিত করার মাধ্যমে তাদের অধিকার আদায়ে সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নে সহায়তা করার উদ্দেশ্যে এ আরবান কর্মসূচি বাস্তবায়িত হবে। এই প্রকল্পের ৫টি মূল উপাদান হল, ১)সমন্বিত সেবা, ২)কমিউনিটি মোবিলাইজেশন, ৩)কার্যকর নগর শাসন ব্যবস্থা, ৪)অ্যাডভোকেসি ও ৪)শিখন এবং উদ্ভাবন। 

মেয়র বলেন, মানুষের মধ্যে আত্ম উপলব্ধি, সচেতনতা ও দায়বদ্ধতা সৃষ্টি না হলে কোন পরিকল্পনার সুফল পাওয়া যায় না। তাই, নগর কর্তৃপক্ষের পাশাপাশি নগরিকদের মধ্যেও বিবেকের জাগরণ থাকতে হবে। প্রত্যেককে নগরের প্রতি আন্তরিক ও দায়িত্বশীল হতে হবে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.