টিকিট পেতে কমলাপুরে উপচেপড়া ভিড়

0

নিজস্ব প্রতিবেধক : পবিত্র ঈদুল উল আজহা উপলক্ষে কমলাপুর রেল স্টেশনে তৃতীয় দিনের মত আজ (বুধবার) সকাল ৮টা থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। আজ দেয়া হচ্ছে ৯ সেপ্টেম্বরের টিকিট। ১ ও ২ সেপ্টেম্বর যথাক্রমে দেয়া হবে যথাক্রমে ১০ ও ১১ সেপ্টেম্বর টিকিট।

বুধবার ভোর থেকেই দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে টিকিট প্রত্যাশীদের। বিগত দুইদিনের তুলনায় টিকিট প্রত্যাশীদের আজ অনেক বেশি ভিড় দেখা গেছে। প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য দূর-দূরান্ত থেকে নাড়ির টানে মানুষ ঘরে ফেরে।

৯ তারিখে ট্রেনের টিকিটের জন্য কমলাপুর স্টেশনের কাউন্টারের সামনে ভোর থেকে অপেক্ষমাণ আবুল কাসেম বলেন, স্বজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে টিকিট যুদ্ধে এসেছি। কিন্তু আজ যত বড় লাইন দেখছি। টিকিট পাবো কিনা তা নিয়ে শঙ্কিত। ঈদ আসলেই আনন্দযাত্রা ভোগান্তি দিয়ে শুরু হয়।

এ বিষয়ে ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মজিদ জানান, কাউন্টারের প্রতিটি লাইনে আমাদের নিরাপত্তা বাহিনী কাজ করছে। এছাড়া আমারা নিজেরা সার্বক্ষনিক ভিডিও করছি। যে কারো আচরণ সন্দেহজনক মনে হলে জিজ্ঞাসাবাদ করছি। কালোবাজি রোধে আমরা সার্বক্ষনিক সচেষ্ট আছি।

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গত ২৯ আগস্ট থেকে ঘরমুখী যাত্রীদের জন্য ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। অগ্রিম টিকিট ঢাকার কমলাপুর ও চট্টগ্রাম স্টেশন থেকে প্রতিদিন সকাল ৮টায় বিক্রি শুরু হচ্ছে।

একজন যাত্রী সর্বাধিক চারটি টিকিট কিনতে পারবেন এবং বিক্রিত টিকিট ফেরত নেওয়া হবে না। তবে ঈদে উপলক্ষে ১১ ও ১২ সেপ্টেম্বর ঢাকা-কলকাতা-ঢাকা পথে মৈত্রী ট্রেন চলাচল করবে না।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.