জয়কে হত্যা চেষ্টার মামলায় শফিকের জামিন

0

সিটিনিউজবিডি : প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে হত্যাচেষ্টা মামলায় সাংবাদিক শফিক রেহমানকে তিন মাস বা পুলিশ প্রতিবেদন দাখিল করা পর্যন্ত জামিন দেয়া হয়েছে।

বুধবার প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন ৫ সদস্যের আপিল বেঞ্চ এ রায় দেন।

রায়ে আদালত বলেন, সাংবাদিক শফিক রেহমানকে তিন মাসের বা পুলিশ প্রতিবেদন দাখিল করা পর্যন্ত জামিন দেয়া হলো। তবে, পাসপোর্ট জমা দেয়া না থাকলে তার ব্রিটিশ ও বাংলাদেশী পাসপোর্ট জমা দিতে হবে।

গত ৭ জুন শফিক রেহমানের জামিন আবেদন খারিজ করে দেন হাইকোর্ট। পরে তিনি এর বিরুদ্ধে আপিল করেন। আজ শুনানি শেষ আপিল বিভাগের বেঞ্চ এই রায় দেন।

আদালতে শফিক রেহমানের পক্ষে শুনানি করেন আইনজীবী এজে মোহাম্মদ আলী। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.