সীতাকুন্ডে নৈশ প্রহরী গুলিবিদ্ধ

0

সীতাকুন্ড প্রতিনিধি : সীতাকু্ণ্ডের ফৌজদারহাটস্হ বাংলাবাজার এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো.সাইফুল ইসলাম (২৮) নামে এক নৈশ প্রহরী গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক)হাসপাতাল ভর্তি করা হয়েছে।

চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই জহিরুল ইসলাম জানান, গুলিবিদ্ধ হয়ে আহত সাইফুল ইসলাম নামে এক নৈশ প্রহরীকে ভোর সীতাকুণ্ডের ফৌজদারহাট বাংলাবাজার এলাকা থেকে আনা হয়েছে। তাকে উপর্যুপুরি গুলি করা হয়েছে। তার আবস্থা আশঙ্কাজনক। কি কারণে গুলি করা করেছে তা জানা যায়নি।
তবে আহত সাইফুল বাংলাবাজার এলাকার বিসিসিডি নামে একটি শিল্প প্রতিষ্ঠানের নাইট গার্ড বলে জানতে পেরেছি।
এদিকে স্থানীয় একটি সূত্র জানায়, গরুর হাট বা গরুর ট্রাক আটকানোর ঘটনা নিয়ে বিরোধের জের ধরে সন্ত্রাসীরা সাইফুলকে গুলি করেছে।
এ ব্যাপারে সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হাসানের কাছে মোবাইল ফোনে জানতে চাইলে তিনি উক্ত ঘটনা সম্পর্কে কিছু জানেননা বলে জানান।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.