মাদারীপুরে স্কুলছাত্রীকে ধর্ষণ চেষ্টায় কবিরাজ আটক

0

সিটিনিউজবিডি : মাদারীপুরের কালকিনি উপজেলার ডাসার থানার পশ্চিম মাইজপাড়া গ্রামে ৪র্থ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আ. কাদের হাওলাদার নামের এক গ্রাম্য কবিরাজকে গ্রেফতার করেছে পুলিশ। গত বুধবার দুপুরে তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় ডাসার থানায় মামলা দায়ের করেছে ছাত্রীর বাবা।

গ্রামবাসী ও ভুক্তভোগী স্কুলছাত্রী জানায়, একশ টাকা দেওয়ার কথা বলে গ্রামের জব্বর মোল্লার বাঁশ বাগানে তাকে নিয়ে যায় কবিরাজ আ. কাদের হাওলাদার । এসময় তাকে ধর্ষণের চেষ্টা চালালে সে চিৎকার করে। বাগানের পাশ দিয়ে যাওয়া পথচারিরা চিৎকার শুনে এগিয়ে এসে কবিরাজকে হাতেনাতে আটক করে পুুলিশে শোপর্দ করে। গ্রামবাসীর অভিযোগ- এ ধরণের ঘটনা তিনি এর আগেও ঘটিয়েছেন এবং অর্থের বিনিময়ে তা ধামাচাঁপা দিয়েছেন।

এ ব্যাপারে ডাসার থানার অফিসার ইনচার্জ মো. এমদাদুল হক বলেন, খবর পেয়ে তাৎক্ষনিক তাকে আটক করা হয় এবং ছাত্রীর বাবা মামলা দায়ের করলে আটককৃতকে মাদারীপুর জেল হাজতে প্রেরণ করা হয়।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.