কুমিল্লায় যুবলীগ নেতা খুন

0

সিটিনিউজবিডি : কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় দুই পক্ষের মধ্যে ঝগড়া থামাতে গিয়ে মাথায় শাবলের আঘাতে হিতু মিয়া (৩২) নামের এক ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক খুন হয়েছেন।

বুধবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনি মারা যান। নিহত হিতু মিয়া উপজেলার কাশই গ্রামের আবদুর রহিমের ছেলে।

মনোহরগঞ্জ থানার ওসি মো. সামছুজ্জামান জানান, উপজেলার কাশই গ্রামে একটি বিয়ে বাড়িতে কয়েকদিন আগে দুই পক্ষের মধ্যে বাক-বিতণ্ডা হয়। ওই ঘটনাকে কেন্দ্র করে বুধবার সন্ধ্যায় কাশই বাজারে আবার দু’পক্ষের মধ্যে ঝগড়া বাধে। এই সময় তাদের থামাতে গিয়ে এক পক্ষের শাবলের আঘাতে হিতু মিয়ার মাথা ফেটে যায়। তাকে গুরুতর আহত অবস্থায় পাশের লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। রাত সাড়ে ১১টার দিকে সেখানে তিনি মারা যান।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.