মিরসরাইয়ে মহিলাসহ দুই স্বর্ণ চোর আটক

0

এম আনোয়ার হোসেন, মিরসরাই প্রতিনিধি : মিরসরাই উপজেলার বারইয়ারহাট পৌরসভায় দুই স্বর্ণ চোরকে আটক করা হয়েছে। বারইয়ারহাট পৌরসভার মদিনা জুয়েলার্সে কৌশলে স্বর্ণ চুরি করতে গিয়ে দোকানির হাতে ধরা পড়ে। পরে তাদের জোরারগঞ্জ থানা পুলিশের কাছে সোর্পদ করা হয়। বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) বেলা ১ টার সময় বারইয়ারহাট পৌরসভার মসজিদ গলিতে এই ঘটনা ঘটে

আটককৃতরা হল চট্টগ্রাম নগরীর কোতয়ালী থানার লাত্তারপুুকুর এলাকার সাহাব উদ্দিনের স্ত্রী হাজেরা খাতুন (৩৫), একই এলাকার বশির আহম্মদের পুত্র শফিউল আলম (৩২)।।
মদিনা জুয়ের্লাসের স্বত্বাধিকারী আরিফ হোসেন জানান, বৃহস্পতিবার দুপুরে সাহাব উদ্দিন ও হাজেরা খাতুন তার দোকানে স্বর্ণের চেইন কিনতে আসে। তারা ৬ টি চেইন নিয়ে ৫ টি ফেরত দিয়ে একটি লুকিয়ে ফেলে। পরে তাদের সন্দেহজনকভাবে দেহ তল্লাশী শুরু করলে লুকিয়ে রাখা চেইনটি কৌশলে মাটিতে ফেলে দেয়। চেইনটির ওজন ১০ আনা। যার আনুমানিক মূল্য ২৮ হাজার টাকা। পরে তাদের পুলিশে সোর্পদ করা হয়।
এই ব্যাপারে জোরারগঞ্জ থানার উপ-পরিদর্শক বিপুল চন্দ্র দেব নাথ জানান, স্বর্ণ চুরির অভিযোগে দুই জনকে থানায় নিয়ে আসা হয়েছে। জুয়েলার্সের মালিক অভিযোগ দিলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.