সিটিনিউজবিডি : গত ২ সেপ্টেম্বর সকাল ৬ টা থেকে আজ ৩ সেপ্টেম্বর সকাল ৬ টা পর্যন্ত বিশেষ অভিযান পরিচালনা কালে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কর্তৃক ১,১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৮৫ লিটার মদ উদ্ধার করা হয়। এ সংক্রান্তে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে ৬টি মামলা রুজু হয়।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কর্তৃক বিগত ২৪ ঘন্টায় মোট ৬০ জন আসামী গ্রেফতার করা হয়। এর মধ্যে জিআর ০৭ জন ও সিআর ১৭ জন আসামী গ্রেফতার করা হয়।
এছাড়াও চট্টগ্রাম মহানগর এলাকায় ট্রাফিক আইন ভঙ্গের কারণে ট্রাফিক বিভাগ কর্তৃক গত গত ২৪ ঘন্টায় ৪৪৪টি মামলা রুজু হয়। এর মধ্যে সিএনজি সংক্রান্ত মামলার সংখ্যা ১০৫টি। বিগত ২৪ ঘন্টায় কাগজপত্র বিহীন গাড়ী আটক ১৩টি, তন্মধ্যে সিএনজি আটক ০৫টি।
