জুবায়ের সিদ্দিকী : ২০১৩ সাল থেকে এ পর্যস্ত মোট ছয়জন যুদ্ধাপরাধীর বিরুদ্ধে আদালতের দেওয়া ফাঁসির রায় কার্যকর করা হয়েছে। এরা হলেন, জামায়াত নেতা আবদুল কাদের মোল্লা, কামারুজ্জামান, সাকা চৌধুরী, আলী আহসান মুজাহিদ, মতিউর রহমান নিজামী ও মীর কাসেম আলী।
ইতি মধ্যে রায় ঘোষিত আরো ১৪ জন যুদ্ধাপরাধীর মামলা এখন আপীল শুনানির অপেক্ষায় রয়েছে। এছাড়া আপিল বিচারাধীন থাকাবস্থায় জামায়াতে ইসলামীর সাবেক আমীর অধ্যাপক গোলাম আযম ও বিএনপি নেতা সাবেক মন্ত্রী আবদুল হালিম মারা যাওয়ায় আদালত তাদের আপিল অকার্যকর ঘোষণা করেছে।
