সিটিনিউজবিডি : গত ২৪ ঘন্টায় বিশেষ অভিযান পরিচালনা কালে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কর্তৃক ৯,৬২৬ পিস ইয়াবা ট্যাবলেট ও ৪ কেজি গাঁজা ও ১ কেজি হেরোইন উদ্ধার করা হয়। এ সংক্রান্তে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে ১৪টি মামলা রুজু হয়। এছাড়াও বন্দর থানা পুলিশ ১টি ট্রাক, পতেঙ্গা থানা পুলিশ ১ জন ভিকটিম এবং মহানগর গোয়েন্দা বিভাগ ১টি বন্দুক, ১৩ টি কার্তুজ ও ১টি মোটর সাইকেল উদ্ধার করে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কর্তৃক বিগত ২৪ ঘন্টায় মোট ১০৮ জন আসামী গ্রেফতার করা হয়। এর মধ্যে জিআর ২৬ জন, সিআর ২৮ জন ও সাজাপ্রাপ্ত ৩ জন আসামী গ্রেফতার করা হয়।
এছাড়াও চট্টগ্রাম মহানগর এলাকায় ট্রাফিক আইন ভঙ্গের কারণে ট্রাফিক বিভাগ কর্তৃক গত ৫ সেপ্টেম্বর সকাল ৬ টা হতে ৬ সেপ্টেম্বর সকাল ৬ টা পর্যন্ত ৩৯১ টি মামলা রুজু হয়। এর মধ্যে সিএনজি সংক্রান্ত মামলার সংখ্যা ১৩৭টি। বিগত ২৪ ঘন্টায় কাগজপত্র বিহীন গাড়ী আটক ২৮টি, তন্মধ্যে সিএনজি আটক ৭টি। গতকাল ট্রাফিক বিভাগ কর্তৃক আদায়কৃত জরিমানার আর্থিক পরিমান ৪,০৪,৮০০/- টাকা।
