স্টাফ রিপোর্টার : মহানগরীর চান্দগাঁও নতুন থানার পাশেই ভ্রাম্যমাণ মাদকসেবীদের রাজত্ব। কখনো এরা বস্তিতে, কখনো রাস্তায়, আবাসিক এলাকাসহ বিভিন্ন স্থানে মোবাইলে ক্রেতা নির্ধারণ করে ইয়াবাসহ মাদক সরবরাহ করছে। এই চান্দগাঁও থানার পাশেই বখাটে, টাউট, বাটপার, ছিনতাইকারীদের পদচারণা ও অপরাধের নানা উৎসব জনগণ প্রত্যক্ষ করছে।
এসব দেখেও না দেখার ভান করে পুলিশ। চান্দগাঁও থানা পুলিশ ব্যস্ত গ্রেফতার বাণিজ্য নিয়ে। নিরীহ জনগণের কাছ থেকে টাকাও নিচ্ছে আবার আদালতে চালানও দিচ্ছে। পুলিশ গ্রেফতার বাণিজ্য চালাচ্ছে ফ্রী স্টাইলে। পুলিশের গ্রেফতার বাণিজ্যে অগণিত মানুষ হচ্ছে হয়রানীর শিকার।
