যুদ্ধাপরাধীদের সম্পদ বাজেয়াপ্তে আইন আসছে

0

স্টাফ রিপোর্টার : মানবতাবিরোধী অপরাধে দন্ডিতদের সম্পদ বাজেয়াপ্ত করতে আইন করতে সরকার চিন্তা করছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী। ফাঁসি কার্যকর হওয়া জামায়াত নেতা মতিউর রহমান নিজামী, আলী আহসান মুজাহিদ, আমৃত্যু কারাদন্ড ভোগ করা নেতা দেলোয়ার হোসাইন সাঈদীকে চারদলীয় জোট সরকার সরকারি প্লট বরাদ্ধ দিয়েছিল।

রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ এই পুরস্কার নিয়ে নিন্দার ঝড় উঠে এর পরই। এই অপরাধের দন্ড কার্যকরের পর তাদের সম্পদ বাজেয়াপ্ত দাবি আরও জোরালো হয়। ১৯৭৫ সালের ১৫ আগষ্ট পট পরিবর্তনের পর স্বাধীনতা বিরোধীরা সমাজ ও রাজনীতিতে প্রতিষ্ঠিত হয়ে নানাভাবে বিপুল পরিমাণ সম্পদের মালিক হয়েছে।

এসব সম্পদ তারা তাদের আদর্শ প্রচারে ব্যবহার করেছে। একই সঙ্গে দেশে নানা সশয় নাশকতা এমনকি উগ্রবাদী প্রচারেও এগুলো ব্যবহারের অভিযোগ করেছে সরকার।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.