নর্থ সাউথ স্কুলে জঙ্গিবাদ বিরোধী মানববন্ধন

0

সিটিনিউজবিডি : নগরীর পূর্ব মাদারবাড়ী অবস্থিত নর্থ সাউথ এলিমেন্টারী স্কুলের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী সমাবেশ ও মানববন্ধন স্কুলের প্রধান শিক্ষক রণজিত সেনের সভাপতিত্বে স্কুল প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।

স্কুল পরিচালক জুলফিকার আলী মুন্নার সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলর জনাব মাজহারুল ইসলাম চৌধুরী। উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন স্কুল পরিচালক সাজ্জাদ মাহমুদ রাসেল, সাবরিনা আহমেদ ও সুরাইয়া ইয়াছমিন পান্না।
এতে আরো উপস্থিত ছিলেন রফিক আহমেদ, শাহ আলম (বি.কম), মাসুদুর রহমান, মহসিন সাজু, সাহেদ মাহমুদ রুবেল, মো: ইসলাম, মো: নিজাম উদ্দিন, পংকজ শীল, মো: তারেক সহ অত্র বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবকবৃন্দ ও স্কুলের কোমলমতি ছাত্র-ছাত্রীরা।
প্রধান অতিথি বক্তব্যে বলেন, প্রত্যেক পাড়া মহল্লায় সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মুলে সকলকে একসাথে কাজ করার অনুরোধ করেন। তাহলেই সোনার বাংলাদেশ সত্যিকার অর্থেই বিশ্বের মানচিত্রে মাথা উঁচু করে দাঁড়াবে বলে বিশ্বাস করেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.