জেটি চোর কালাজীন ও জাম্বু

0

জুবায়ের সিদ্দিকী/বাবর মুনাফ : চট্টগ্রাম বন্দরের সংরক্ষিত প্রায় ৭০ শতাংশ এলাকায় সিসিটিভি ক্যামেরা নেই। নিরাপত্তারক্ষী রয়েছে চাহিদার অর্ধেক। দুর্বল নিরাপত্তার কারণে প্রতিনিয়ত কন্টেইনার থেকে মূল্যবান পণ্য হাওয়া হয়ে যাচ্ছে। প্রায় ৯টি সিন্ডিকেট বন্দরের পণ্য চুরির কাজে নিয়োজিত।

প্রায় ৯০ থেকে ১০০ জন দুর্বৃত্ত এই সিন্ডিকেটের সদস্য। এই সিন্ডিকেটের একটি রয়েছে ৮ জনের। কালোজীন ও জাম্বু এই দুইজন চোরের সর্দার। কালোজীনের তৎপরতা চলে সন্ধ্যার পর। জাম্বু চুরি করে দিনের আলোতে।

কালোজীন ও জাম্বুর অপতৎপরতা প্রতিরোধে বন্দরের নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হচ্ছে বলে জানা গেছে। জেটি চোর কালাজীন ও জাম্বু বাহিনী প্রায় সকলের মুখে মুখে হলেও তাদের বিরুদ্ধে এখনও কোন ব্যবস্থা নেওয়া হয়নি।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.