ক্ষমা চাইল আর্জেন্টিনা

0

খেলাধুলা : লিওনেল মেসির চোট নিয়ে বার্সেলোনা ও আর্জেন্টিনা কোচ এদগার্দো বাউসার ‘লড়াই’ থামাতে কাতালান ক্লাবটির কাছে ক্ষমা চেয়েছে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন (এএফএ)।

বার্সা হয়ে খেলতে নেমে চোট পেয়েছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। চোটের কারণে আগামী তিন ম্যাচ খেলতে পারবেন না এই ফুটবলার। ফলে আগামী মাসে পেরু ও প্যারাগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের দুটি ম্যাচে আর্জেন্টিনার হয়ে মেসির খেলা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। মূলত এজন্যই চটেছেন বাউসা। তার অভিযোগ,মেসিকে চোট থেকে রক্ষা করার জন্য পর্যাপ্ত চেষ্টা করছে না বার্সেলোনা।

তিনি বলেন, ‘মেসিকে দেখভাল করার জন্য বার্সা আমাদের বার্তা পাঠিয়েছিল; কিন্তু মনে হচ্ছে, তারা নিজেরাই তার পর্যাপ্ত যত্ন নিচ্ছে না। এটা আসলেই অদ্ভুত মনে হচ্ছে যে, মেসির সমস্যা থাকলেও তাকে প্রতিটি ম্যাচ খেলাচ্ছে তারা।’

দুই পক্ষের মধ্যে এই টানাপোড়েন দূর করতে এএফএ ক্ষমা চায় বলে জানান বার্সেলোনার মুখপাত্র জোসেপ ভিভেস। তিনি বলেন, ‘লিও মেসির চোট সম্পর্কে তাদের কোচ যে মন্তব্যগুলো করেছে তার জন্য ক্ষমা চাইতে করতে এএফএ বার্সেলোনার সঙ্গে যোগাযোগ করেছে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.