তথ্য ও প্রযুক্তি : অনেকদিন ধরেই নকিয়া’র উপস্থিতি সেভাবে সাড়া ফেলেনি। মাইক্রোসফট ঘোষণা দিয়েছে, নতুন নকিয়া ফিচার ফোন নিয়ে আসছেন তারা।
এই নতুন ফোন ‘নকিয়া ২১৬’ বিকাশমান বাজারে আসবে আগামী মাসেই। বাংলাদেশি মুদ্রায় এর দাম হবে প্রায় দুই হাজার ৯০০ টাকা। এই ফোনে পাওয়া যাবে ২.৪ ইঞ্চি কিউভিজিএ ডিসপ্লে। এর ফলে পুরনো ফোনের থেকে এই ফোনের ডিসপ্লে কোয়ালিটি হবে অনেকটাই ভাল। এছাড়া ০.৩ মেগাপিক্সেল ফ্রন্ট এবং রিয়ার ক্যামেরাও থাকছে ফোনে।
বহু ফিচার সমৃদ্ধ না হলেও বাজারদর অনুযায়ী এই ফোন ক্রেতাদের আকৃষ্ট করতে পারবে বলেই মনে করছে মাইক্রোসফট।
