শাহজালালে বিদেশি সিগারেটসহ আটক ১

0

সিটিনিউজবিডি : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২৩৭ কার্টন বিদেশি সিগারেটসহ মো. রবিউল হোসেন (৩৫) নামে এক যাত্রীকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। শনিবার ভোরে বিমানবন্দরের ক্যানপি থেকে তাকে আটক করা হয়।

আটক রবিউল হোসেনের বাড়ি চট্টগ্রামের হাটহাজারীতে।

এপিবিএনের সহকারী পুলিশ সুপার তানজিনা আক্তার জানিয়েছেন, আরব আমিরাতের শারজাহ থেকে এয়ার অ্যারাবিয়ার একটি ফ্লাইটে ভোরে বিমানবন্দরে পৌঁছায় রবিউল। তল্লাশি করে তার সঙ্গে থাকা জিনিসপত্রের মধ্যে ২৩৭ কার্টন সিগারেট পাওয়া যায়।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.