খেলাধুলা : বিখ্যাত মার্কিন গলফার আর্নল্ড পালমার মারা গেছেন। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে মার্কিন গলফ এসোসিয়েশন। এক টুইট বার্তায় তারা জানায়, গলফের সেরা শুভেচ্ছাদূত আর্নল্ড মারা গেছেন। মৃত্যুকালে আর্নোল্ড পালমারের বয়স হয়েছিল ৮৭ বছর।
আর্নোল্ড পালমার গলফ খেলাকে জনপ্রিয় করার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। শুধু খেলাই নয়, চমৎকার ব্যক্তিত্বের অধিকারী আর্নোল্ড পালমার সহজাত কিছু বৈশিষ্ট্যের কারণে খেলার জগতে সবার মন জয় করেছিলেন। ষাটের দশকের জনপ্রিয়তা পাওয়া আর্নোল্ড পালমারই প্রথম খেলোয়াড় যিনি গলফ খেলার মাধ্যমে এক মিলিয়ন ডলারের আয় করে চমক সৃষ্টি করেছিলেন।
২০১২ সালে দেয়ার এক সাক্ষাৎকারে আর্নোল্ড পালমার বলেন, এটা ভাবতেই ভালো লাগে যে, আমি গলফকে সারা বিশ্বের মাঝে পরিচিত করিয়েছি।
