চট্টগ্রামের বিদায়ী ডিসির রাজকীয় সংবর্ধনা

0

জুবায়ের সিদ্দিকী : গত ২৩ শে আগষ্ট জনপ্রশাসনের এক প্রজ্ঞাপনে চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিনকে স্থানীয় সরকার মন্ত্রাণালয়ে বদলীর আদেশ দেওয়া হয়। এরপর থেকে তিনি মাসজুড়ে চট্টগ্রাম মহানগর, জেলা ও উপজেলার বিভিন্ন স্থানে শতাধিক সংবর্ধনা নিয়েছেন।

শুরু হয়েছিল সৎসঙ্গ বিহার নামের একটি সংগঠনের সংবর্ধনার ব্যানারের মাধ্যমে। এরপর থেকে চট্টগ্রামের বিভিন্ন নামি-বেনামি সংগঠন প্রতিদিনই তাকে সংবর্ধনা দিতে থাকে।
চট্টগ্রামের বিভিন্ন জায়গা ঘুরে এসব সংবর্ধনা গ্রহণ করেছেন ডিসি মেজবাহ উদ্দিন। রাজনৈতিক নেতাদের মতই জেলা প্রশাসকের কার্যালয়ে সরকারদলীয় নেতাকর্মীদের, জনপ্রতিনিধি থেকে শুরু করে বিভিন্ন সংগঠনের কর্মকর্তারা প্রতিদিন দলে দলে ফুলের তোড়া দিয়ে গেছেন ডিসিকে।
গণপ্রজাতন্তের একজন কর্মচারী স্বাভাবিকভাবে বদলী হবেন এটাই স্বাভাবিক। অতীতে কোন জেলা প্রশাসক এত সংবর্ধনা নেওয়ার কোন নজির নেই। রাজকীয় সংবর্ধনা পেয়েছেন নগরীর নানা প্রতিষ্ঠান থেকেও।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.