কক্সবাজারে আন্তর্জাতিক র‌্যাপিড রের্টিং দাবা প্রতিযোগিতা শুরু

0

সিটিনিউজবিডি : কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় এবং জেলা দাবা খেলোয়াড় সমিতির সার্বিক সহযোগিতায় ৩০ সেপ্টেম্বর বিকেল ৩টা থেকে শুরু হওয়া ৯ রাউন্ডের এই প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান অতিথি কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক অনুপ বড়ুয়া অনুপ। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন দাবা সম্পাদক ও ফেডারেশনের সদস্য বাবু রতন দাশ ।
সভাপতি বাবু রতন দাশ এর সভাপতিত্বে উদে¦াধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি অধ্যক্ষ জসিম উদ্দিন, অতিরিক্ত সাঃ সম্পাদক মোঃ আবছার উদ্দিন, যুগ্ন সম্পাদক-মোঃ হারুন উর রশিদ, কক্সবাজার দাবা খেলোয়াড় সমিতির নেতা মোঃ তাজুল ইসলাম, মোঃ সারোয়ার হোসেন, চট্রগ্রাম দাবা খেলোয়াড় সমিতির সদস্য সাংবাদিক বাবুল হোসের বাবলা, অতিথি ছিলেন-ফিদে মাস্টার আব্দুল মালেক, দাবা ফেডারেশনের সহ সভাপতি মোঃ তাহেরুল ইসলাম ও চট্রগ্রাম জেলা দাবা কমিটির সদস্য এস.এম তারেক আরবিটার হিসেবে দুই দিনের প্রতিযোগিতাটি পরিচালনা করছেন।
এবারে কক্সবাজারে আন্তর্জাতিক র‌্যাপিড রের্টিং দাবায় চট্রগ্রাম, ঢাকা জেলা ও মহানগরীর, জেলা চ্যাম্পিয়নসহ ৫৮ আন্তর্জাতিক খেলোয়াড়রা অংশ নিচ্ছেন।
১ম দিনে চট্রগ্রামের ফিদে মাস্টার আব্দুল মালেক, জেলা চ্যাম্পিয়ন মাইনুদ্দিন, জাহাঙ্গীর, কুতুব, মজিব রহমান, শাহজাহান সিরাজ (সাজু), শাহিন, সাইফু, অন্যান্য জেলার দাবাড়ুদের চেয়ে ১/২ পয়েন্ট নিয়ে এগিয়ে রয়েছে বলে কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থা সূত্রে জানা গেছে।
উদ্বোধনকালে প্রধান অতিথি সাঃ সম্পাদক অনুপ বলেন, ভালো স্পন্সর আর পৃষ্টপোষকতা পেলে এই কক্সবাজারে প্রতিবছর একটি করে আন্তর্জাতিক রের্টিং ও রেংকিং দাবা প্রতিযোগিতা করার ঘোষনা দেন। তিনি জেলা দাবায় দাবা খেলোয়াড় সমিতি কে আরো সু-সংঘটিত করার আহবান জানান।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.