চন্দনাইশে বড়শি প্রতিযোগিতা

0

নিজস্ব সংবাদদাতা, চন্দনাইশ : উপজেলার দোহাজারীস্থ হাজারীর দিঘীতে ৩৫ হাজার টাকা দামে বড়শি প্রতিযোগিতার সিট বিক্রয় হয়েছে। প্রথম পুরষ্কার ৫ লক্ষ টাকা ঘোষনা করেছে কর্তৃপক্ষ। গতকাল ৩০ সেপ্টেম্বর সকাল ৮ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত দোহাজারীস্থ হাজারীর দিঘীতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বড়শি প্রতিযোগিতায় ৩৫ হাজার টাকা দামে ৯৬টি সিট বিক্রয় করা হয়। কর্তৃপক্ষ প্রথম পুরস্কার ৫ লক্ষ টাকা, দ্বিতীয় পুরস্কার আড়াই লক্ষ টাকা, তৃতীয় পুরস্কার ১ লক্ষ টাকা দেয়া হয়।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা লুৎফুর রহমান বলেছেন, বড়শি প্রতিযোগিতার অনুমতি নেয়া হয়েছে তবে ৩৫ হাজার টাকা মূল্যে সিট বিক্রি ও ৫ লক্ষ, আড়াই লক্ষ, ১ লক্ষ টাকা পুরস্কারের ব্যাপারে তিনি কিছুই জানেন না বলে জানান।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.