চন্দনাইশে বাল্য বিয়ে বন্ধ, জরিমানা আদায়

0

নিজস্ব সংবাদদাতা, চন্দনাইশ : উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. লুৎফুর রহমান ভ্রাম্যমান আদালত পরিচালনা করে সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে ১ টি বাল্য বিবাহ বন্ধ করেন এবং মোটরযান আইনে ২ চালককে ৩ হাজার টাকা জরিমানা করেন।

গতকাল ৩০ সেপ্টেম্বর বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. লুৎফুর রহমান ভ্রাম্যমান আদালত পরিচালনা করে সাতবাড়িয়া নগর পাড়া এলাকার নেয়াজুর রহমানের মেয়ে ইয়াছমিন আক্তার (১৭ বছর ১০ মাস) সাথে দোহাজারী ঈদ পুকুরিয়া এলাকার আবু বক্করের ছেলে আবুল কালামের বিবাহ অনুষ্ঠান গতকাল ৩০ সেপ্টেম্বর রাতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

সংবাদ পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট কনের বাড়িতে উপস্থিত হয়ে আগামী ২ মাস পর ১৮ বছর পূর্ন হলে বিবাহ দেয়ার পরামর্শ দিয়ে বাল্য বিবাহ বন্ধ করে দেন। পরে দোহাজারী এলাকায় অভিযান চালিয়ে মোটরযান অধ্যাদেশ-১৯৮৩ সনের ১৩৮/১৫২ ধারায় চালক মোজফফর আহমদকে ২হাজার ৫ শত টাকা, ১৩৮ ধারায় চালক মো. নেছার উদ্দিনকে ৫ শত টাকা জরিমানা করেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.