জুবায়ের সিদ্দিকী : আওয়ামীলীগের আগামী মাসের ২২ ও ২৩ তারিখের সম্মেলনকে কেন্দ্র করে জোর তদবির ও লবিং শুরু করেছেন চট্টগ্রামের প্রবীণ ও নবীন বেশ কয়েকজন নেতা।
কমিটিতে এবার ৮টি পদ বাড়িয়ে ৭৩ থেকে ৮১ তে উন্নীত করা হয়েছে। এবারের সম্মেলনে সভাপতি পদ ছাড়াও সবকয়টি পদের পরিবর্তনের আভাস পাওয়া গেছে। সাধারন সম্পাদক পদে সৈয়দ আশরাফ ও ওবায়দুল কাদেরের মধ্যে যে কেউ আসতে পারেন। পদ হারাতে পারেন বর্তমান কমিটির অনেক শীর্ষ নেতা। আবার নতুন করে যুক্তও হবেন কেউ কেউ।
এবারের কমিটিতে চট্টগ্রামের নেতাদের আধিপত্য থাকবে বলেও শোনা যাচ্ছে। আওয়ামীলীগের মূল কমিটি ছাড়াও উপদেষ্টা পরিষদ ও উপ কমিটির সহ সম্পাদক পদেও বেশ কয়েকজন প্রবীণ-নবীন নেতার স্থান পাওয়ার সম্ভাবনা রয়েছে। পদপ্রত্যাশীরা এখন অনেকে ঢাকায় অবস্থান করছেন।
