অতিরিক্ত ঘাম হলে কি করণীয়

0

লাইফস্টাইল : গ্রীষ্মের গরমে অনেকে স্বাভাবিকের তুলনায় বেশি ঘাম হয়ে থাকে। অস্বস্তিকর এই অবস্থায় নিজেকে কেমন যেন মনে হয়। এই তীব্র গরম থেকে মুক্তি পেতে পারেন সহজেই। জেনে নিন কী করে এর থেকে রক্ষা পাবেন?

দুই চা চামচ পানির সঙ্গে দুই চা চামচ অ্যাপল সিডার ভিনেগার মিশিয়ে নিন। সকালে ঘুম থেকে উঠে সারা শরীরে মালিশ করুন। পানি দিয়ে ধুয়ে ফেলুন। শরীরে পিএইচ ব্যালান্স বজায় থাকবে, ঘাম কম হবে। শরীরের পিএইচ ব্যালান্স বজায় রাখতে পারে আলু। ফলে ঘাম কম হয়। গোল করে আলুর টুকরো কেটে নিন। যে সব জায়গায় ঘাম বেশি হয় সেখানে ১৫ মিনিট ধরে ঘষুন। পানি দিয়ে ধুয়ে ফেলুন। বেকিং সোডার ক্ষার জাতীয় গুণ শরীরে এসিডের পরিমাণ কমিয়ে পিএইচ ব্যালান্স বজায় রাখে। ফলে ঘাম কম হয়। যে সব অংশে ঘাম বেশি হয় সেখানে বেকিং সোডা লাগিয়ে নিন।

অথবা এক কাপ পানির সঙ্গে এক চা চামচ বেকিং সোডা মিশিয়ে নিন। রাতে ঘুমোতে যাওয়ার আগে খান। শরীরের যে সব জায়গায় ঘাম বেশি হয় সেখানে বা গোটা শরীরে নুন লাগান ভালো করে। জল দিয়ে ধুয়ে ফেলুন। ঘাম অনেক কম হবে। প্রতি দিন সকালে খালি পেটে এক গ্লাস দূর্বা ঘাসের রস পান করুন। এই রস শরীরে এসিডের পরিমাণ কমায়, ফলে ঘাম কম হয়। এর মধ্যে থাকা ভিটামিন বি৬, প্রোটিন, ভিটামিন সি, ভিটামিন ফলিক এসিড, ভিটামিন বি১২ শরীরের পক্ষেও উপকারী।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.